রাজধানী ও এর আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।
ইউরোপীয়-মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ময়মনসিংহ শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে।
এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।
সংস্থাটি আরও জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই মৃদু কম্পনটির সৃষ্টি হয়।


