গৃহকর্মী হত্যা মামলায় পাউবোর প্রধান প্রকৌশলী, তার স্ত্রী রিমান্ডে

গৃহকর্মী হত্যা মামলায় পাউবোর প্রধান প্রকৌশলী, তার স্ত্রী রিমান্ডে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডির একটি  ‘ভবন থেকে ফেলে’ রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মী হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পাউবো) সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাদের দুই দিনের রিমান্ড আদেশ দেয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

শুনানি শেষে প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার বলেন, তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজ বাপ্পি আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবদেন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ভবন থেকে রিক্তা মণির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহিন মামলা করেন।

রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানায়। বাবা পেশায় দিনমজুর। চার বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad