রাজধানীর মোহাম্মদপুরে ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে ভবনে আগুন
ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ প্রিন্স বাজারের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

রোববার সন্ধ্যার দিকে ১০তলা ভবনের ১০তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad