সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি সভা করে বিষয়টি চূড়ান্ত করবে।

তিনি বলেন, ‘সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্তে বাণিজ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হচ্ছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ আরও সহজ হবে এবং পর্যটন ও ব্যবসা খাতে নতুন গতি সঞ্চার হবে।’

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ জানিয়েছেন। তারা বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। দ্রুতই এ বিষয়ে ইতিবাচক খবর পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে, ২০২০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের উদ্যোগে এ কে মোমেন ও মো. মাহবুব আলীর প্রচেষ্টায় সিলেট–কক্সবাজার রুটে ফ্লাইট চালু হয়েছিল। তখন সপ্তাহে দুই দিন এই রুটে বিমান চলাচল করলেও কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। তবে সিলেট–চট্টগ্রাম রুটে কখনোই সরাসরি ফ্লাইট চালু হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad