রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার রাত সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


