রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে ঠিকাদারের লাশ উদ্ধার

রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে ঠিকাদারের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার একটি নির্মাণাধীন ভবন থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ব্যক্তি উত্তর বাসাবোর ৫৭ নাম্বার রোডের বাসিন্দা।

রোববার রাতে ঢাকার সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গার নিচ থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে  বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক টিম। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্নসহ বাম পায়ের হাঁটু এবং ডান পায়ের গোড়ালি ভাঙা রয়েছে।

এসআই আজিজুল হক আরও জানান, উদ্ধারের সময় মরদেহের পরনের লুঙ্গির কোচে সিগারেটের প্যাকেট পাওয়া যায়। যার একটি ছিল গাঁজা ভর্তি।

লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে অথবা দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পূর্বে তিনি মাদক সেবন করেছিলেন কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad