রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে ফোম কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার সন্ধ্যার পর আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথমে চারটি ও পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি জানান, রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।


