রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি, এআই/টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর সবুজবাগ বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা বেলা সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব আলীর ছেলে মো. আকাশ জানান, তাদের বাসা সবুজবাগের মানিকদিয়ায়। সেখানে তাদের স্থায়ী বাড়ি। বাড়িতে দুগ্ধ খামার রয়েছে তাদের। খামারে উৎপাদিত দুধ এলাকার বিভিন্ন বাসায় সরবরাহ করেন তার বাবা নিজে।

তিনি আরও বলেন, ‘সকাল থেকে বিভিন্ন বাসায় দুধ দিচ্ছিলেন তার বাবা। বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে হেটে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন তিনি।’

খবর পেয়ে তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন, যোগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad