অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্পই ‘জুলাই ঘোষণাপত্র’: তথ্য উপদেষ্টা

অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্পই ‘জুলাই ঘোষণাপত্র’: তথ্য উপদেষ্টা
কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ র‌্যালি-পরবর্তী বক্তব্য দেন তথ্য মো. মাহফুজ আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’।

তিনি বলেন, ‘এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ। ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে।’ শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ র‌্যালি-পরবর্তী বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কাজ চলছে। ৫ আগস্ট বা তার আগে এই সনদ স্বাক্ষরিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানকে জনস্মৃতিতে রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি দপ্তর-সংস্থার অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক ঘটনাপ্রবাহের তথ্য প্রচার, ডকুমেন্টস সংরক্ষণ এবং প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছে। বাংলাদেশ বেতার ও বিটিভি গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান প্রচার করছে।’

তথ্য অধিদপ্তর (পিআইডি) ও প্রেস ইনস্টিটিউট  বাংলাদেশ  (পিআইবি) গণঅভ্যুত্থান নিয়ে গবেষণাধর্মী কাজ করছে। এর পাশাপাশি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি করেছে, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জুলাই গণঅভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে।’

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মাহফুজ আলম বলেন, ‘দলমত-নির্বিশেষে মানুষ এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন। গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে সকল পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা রাজপথে নেমে এসেছিলেন।’

কেন্দ্রীয় শহিদ মিনারকে প্রতিবাদ ও বিজয়ের অনুষঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখান (কেন্দ্রীয় শহিদ মিনার) থেকে গণঅভ্যুত্থান শুরু করেছিলাম, এখানে এসে বিজয় উদ্‌যাপন করতে পেরেছিলাম।’

মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানে শহিদদের আমরা যতদিন স্মরণে রাখব, আহতদের মর্মপীড়া যতদিন অনুভব করব। ততদিন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকব ‘

অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গত এক বছরে সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে; তার মধ্যে একটি বড়ো অংশের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার এগোতে পেরেছে।’

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা শহিদদের আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি,  নতুনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েছি। দেশ গড়ার কাজে সংশ্লিষ্ট সকলকে মনোনিবেশ করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad