রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহতে হয়েছেন আরও একজন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন নিহতের খবর কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার ছাত্তারঘাট গ্রামের মাহমুদুর রহমান। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad