রাউজানে বিএনপি নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা

রাউজানে বিএনপি নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা
প্রকাশ্য দিবালোকে হত্যার শিকার হন মাসুদ। ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাউজানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।

মাসুদ বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাসুদ। এ সময় একদল সন্ত্রাসী প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।’

প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দলীয় অভ্যন্তরীণ কোন্দল বা দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad