সন্দ্বীপে ‘শীর্ষ সন্ত্রাসী’ ছেনী বাবলু গ্রেপ্তার

সন্দ্বীপে ‘শীর্ষ সন্ত্রাসী’ ছেনী বাবলু গ্রেপ্তার
গ্রেপ্তার মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু ও মো. জুয়েল রানা।
Advertisement
Advertisement

চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে ২০ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলুকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে তার এক সহযোগীসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের বিশেষ নির্দেশনায় সন্দ্বীপ থানা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার অন্য আসামি হলেন মো. জুয়েল রানা (৩৬)। সন্দ্বীপের তাহের বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে আসামিদের হেফাজত থেকে তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, একটি ছেনি, একটি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ অন্তত ২০টি মামলা আছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ মে বর্তমান পুলিশ সুপার চট্টগ্রাম জেলায় যোগদানের পর থেকে সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলার ১৭টি থানা এলাকায় এ পর্যন্ত ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের সফলতার কথা উল্লেখ করে পুলিশ জানায়, জেলায় এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৮৩ পিস ইয়াবা এবং ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১৫২টি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯৫ জনকে। এ ছাড়া ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির পাঁচ মামলায় আরও ১৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad