ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীর রাগালাপে সূচনা হয় ছায়ানটের ১৪৩৩ বঙ্গাব্দ বরণের প্রভাতী আয়োজন। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হয় আয়োজন। সর্বস্তরের সাধারণ মানুষ রমনা বটমূলে আসেন বৈশাখী সাজে।
এর পরপরই পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ ও ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’ গান দুটি।
বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেওয়ার প্রভাতি এই অনুষ্ঠানের এবারের মূল ভাবনা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বাবার কোলে এক শিশু। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বাবার কোলে চড়ে এসেছে এক শিশু। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস