রমজানকে ঘিরে বিশেষ অনুষ্ঠানমালার ঘোষণা দিয়েছে দীপ্ত টিভি। মাসজুড়ে চ্যানেলটিতে থাকছে একাধিক রান্নাবিষয়ক অনুষ্ঠান, যার উপস্থাপনায় থাকছেন দুই তারকা অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।
সহজে সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’ প্রচারিত হবে প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন শাবাবা ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার। রোজার সময় ইফরাত, রাতের খাবার এবং সেহেরীতে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দেশ বিদেশের রান্না নিয়ে ‘মজার রান্না’। অনুষ্ঠানটি রোজার প্রতিদিন বিকাল ৩টা ৫০ মিনিটে প্রচারিত হবে। এর সঞ্চালনায় থাকছেন জাকিয়া বারি মম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন।
আর এফ এল গ্যাস ষ্টোভ নিবেদিত ‘ডিজিটাল কিচেন’ রমজানে প্রতিদিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রচারিত। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হবেন অভিজ্ঞ সব রাঁধুনীরা। রান্নার দায়িত্ব পালন করবেন মোট ৬ জন শেফ- মো. রাসেদ আহাম্মদ, শেফ জাহেদী, কানিজ ফাতেমা সোহাগি, সায়মন খান, তাহসিন তমা এবং রাহিমা সুলতানা রিতা। সঞ্চালনায় থাকছেন মাহমুদা মাহা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন এবং গৌরব সরকার।
রোজার প্রতিদিন বিকাল ৫টা ১৫মিনিটে প্রচারিত হবে বিভিন্ন রকমের শরবত নিয়ে অনুষ্ঠান ‘শরবত সমাহার’। অভিনয়শিল্পী রিচি সোলায়মান থাকবেন শরবতের রেসিপি নিয়ে এবং নিজেই অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন।


