বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী ছিল শুক্রবার (৮মে)। এদিনে
নিজের আঁকা ছবি দিয়ে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা ভাবনা।
ছবি দুটির ক্যাপশনে লিখেন, ‘আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি, আরবার ফিরে এল উৎসবের দিন.. কবিগুরুকে জানাই জন্মদিনের সশ্রদ্ধ প্রণাম!
প্রেম, প্রকৃতি ও মানবতার কবি, বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর দর্শন আজ আমাদের জীবনের পাথেয়। শুভ রবীন্দ্র জয়ন্তী । রুদ্রসমুদ্রের তীরে বিরলে রচেন মূর্তিখানি… হে কবি, তোমার সৃষ্টির আলোয় আজও আলোকিত আমরা। শুভ জন্মদিন।
তুমি রবে নীরবে.. সকালের রোদ, বিকেলের ছায়া—তুমিই রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ।
আমার ক্যানভাসে তুমি হে প্রিয়।’
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এই সিনেমায় দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায়।
সিনেমাটিতে প্রিন্সেস রোজি নামের এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা।


