বরগুনায় অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ৫

বরগুনায় অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ৫
ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে পাথরঘাটা থানার দুলাল ড্রকসংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা ড্রেজার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিআইডব্লিউটিএর বরগুনা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad