রচনার কণ্ঠে ভিন্ন সুর

রচনার কণ্ঠে ভিন্ন সুর
Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের রাজনীতিতে রচনা ব্যানার্জি–র অভিষেক হয়েছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে হুগলি কেন্দ্র থেকে জয় পাওয়ার মধ্য দিয়ে। তবে এবার টালিউডের অন্দরমহলের রাজনীতি ও কাজের পরিবেশ নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, তৃণমূলের ভরাডুবির পর রচনার কণ্ঠে শোনা যাচ্ছে ‘ভিন্ন সুর’।

তিন দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী সম্প্রতি টালিউডের পরিবেশ নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তার দাবি, আগে চলচ্চিত্র শিল্পে রাজনৈতিক প্রভাব এতটা ছিল না।

রচনার ভাষায়, একসময় ইন্ডাস্ট্রি নিজেদের নিয়মেই চলত। বিভিন্ন সংগঠন ও ফোরাম একসঙ্গে কাজ করত এবং পুরো পরিবেশ ছিল অনেক বেশি শান্তিপূর্ণ। কিন্তু গত কয়েক বছরে সেই পরিবেশ বদলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগে কোনো রাজনৈতিক দল সরাসরি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করত না। সবাই মিলেমিশে কাজ করতেন। তবে সাম্প্রতিক সময়ে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল, যা অনেকেই মেনে নিতে পারছিলেন না।

আরও পড়ুন

শুধু ইন্ডাস্ট্রির পরিবেশ নয়, যে দলের হাত ধরে তার রাজনৈতিক যাত্রা শুরু, সেই তৃণমূল কংগ্রেস–কেও পরোক্ষে সমালোচনা করতে দেখা গেছে তাকে। কেন এত দিন তিনি এসব বিষয়ে সরব হননি— এমন প্রশ্নের জবাবে রচনা বলেন, ক্ষমতায় সেই সরকার থাকায় অনেকেই জোর গলায় কথা বলতে পারেননি।

এদিকে নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। রচনার দাবি, অনেক দিন ধরেই তার মনে হচ্ছিল সাধারণ মানুষের সমর্থন আগের মতো নেই তৃণমূলের প্রতি। প্রচারে গিয়ে মানুষের আচরণ দেখেও তিনি সেই ইঙ্গিত পেয়েছিলেন।

তার কথায়, মানুষ তার সঙ্গে ছবি তুলতে আগ্রহ দেখালেও ভোটের বাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই কি অবস্থান বদলাচ্ছেন রচনা ব্যানার্জি?

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad