অভয়নগর উপজেলা সমিতি ঢাকার আত্মপ্রকাশ

অভয়নগর উপজেলা সমিতি ঢাকার আত্মপ্রকাশ
শুক্রবার রাতে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী হলে | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকায় বসবাসরত অভয়নগরবাসীর ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘অভয়নগর উপজেলা সমিতি ঢাকা’।

শুক্রবার রাতে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসিত বরণ অধিকারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটিতে অসিত বরণ অধিকারী সভাপতি এবং এম মাসুদ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন–জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসান, সহসভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান মিলন ও মো. ইমদাদুল হক।

আরও পড়ুন

এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী বুলবুল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি আল মামুন, মো. আশরাফ-উল-আলম ও মো. হাসানুজ্জামান খান। সাংগঠনিক সম্পাদক বিএম মুরাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শেখ আনিছুর রহমান রাজু ও মো. শরিফুল হক।

অর্থ সম্পাদক কৃষ্ণ পদ সাহা, সহঅর্থ সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন শেখ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক তিতাস শীল, প্রচার সম্পাদক রফিকুল হক, আইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এমএম তৌহিদুর রহমান লিপটন ও ক্রীড়া সম্পাদক খাইরুল হাসান ডাবু।

এ ছাড়াও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান বাবু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম সাগর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. তানজিলুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. মাসুদ উর রহমান, চিকিৎসাবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সহচিকিৎসাবিষয়ক সম্পাদক কাজী নওফেল হায়দার অর্ক, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক এফএম নুরউদ্দিন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক লিটু মন্ডল, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক তরফদার মো. মেহেদী আল-মাসুদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল, যুব সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. শামীম রেজা, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক কাজী রিয়াজ, মহিলাবিষয়ক সম্পাদক মুসলিমা খাতুন ও আপ্যায়ন সম্পাদক মো. ইসরাফিল হোসেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান রিপন, মইনুল ইসলাম মইন, জাবের গাজী, আতিয়ার রহমান, মোহাম্মদ শাহজালাল ইমদাদ, মো. জুবায়ের হোসেন, শেখ বায়েজিদ মুস্তাকিম, তাপস কুমার দাস, মোবারক হোসেন, জিএম কামরুজ্জামান, শাহ আলম সিদ্দিকী মানিক, মোহাম্মদ শাহাবুদ্দিন, শামসুল আলম রুমেন এবং তাজবীর হোসেন তাজু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad