যুবদলের বিক্ষোভ বৃহস্পতিবার

যুবদলের বিক্ষোভ বৃহস্পতিবার
Advertisement
Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল।

রোববার যুবদলের সহকারী দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির এই যুব সংগঠনের নেতাকর্মীরা দেশের সব জেলা ও মহানগর শহরে বিক্ষোভ মিছিল করবেন।

ঢাকায় বেলা ২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হবে। এটি ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংগঠনের দেশব্যাপী সকল ইউনিটকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

৯ জুলাই ২০২৫ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন

এদিকে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশব্যাপী শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ কর্মসূচি।

রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে এ বিক্ষোভ হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থীরাও দুপুরের দিকে বিক্ষোভ করেছেন। ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

এর আগে শুক্রবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শি ছাত্র-জনতা। এসব বিক্ষোভে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

পুলিশ ১১ জুলাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad