ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা এবং ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুটি থানায় ৩১ সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আজ কমিটি দুটি অনুমোদন করেন।
জামশেদুল আলম শ্যামলকে আহ্বায়ক করে যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ১৩ জন। তারা হলেন–সোহেল আহমেদ খান, শিপন খান, সোহেল মাহমুদ, মাহবুব আলম, সালাউদ্দিন সালু, এহতেশাম উদ্দিন নকীব, সুমন আনসারী মনা, হামিদ মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন জিকু, আব্দুল কাদের, মো. মনির হোসেন ও মো. হানিফ (বড়)।
এ ছাড়া সদস্য পদে রয়েছেন ১৭ জন। তারা হলেন–বাদল সরদার, জাহেদ আল লতিফ খোকা, ইসহাক তালুকদার, জাহিদ হোসেন শিপলু, বাহার ফরাজী, মো. সিরাজ-উদ্দৌলা খোকন, তারিকুল ইসলাম তারেক, ফেরদৌস আহমেদ রনি, ফারুকুজ্জামান মনজু, মাসুম দেওয়ান, আতিকুল হক, সৈয়দ আহমেদ, নাসিম বিন ফারুক মনির, আবদুর রহিম শিকদার, হাজী নাসরউদ্দীন নাছির, আনোয়ার হোসেন ভুট্টু ও মাসুদ রানা হৃদয়।
অন্যদিকে মো. সেলিম রেজা আহ্বায়ক করে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ১৩ জন। তারা হলেন–মো. আনিসুজ্জামান (জামান), হযরত আলী, কবির হোসেন খান, মো. রফিকুল ইসলাম মানিক, মো. খোরশেদ আলম, মো. ইকবাল হোসেন, মো. আক্তার হোসেন মোল্লা, আসাদুজ্জামান আশা, মো. আফজাল হোসেন, মোস্তাফিজুর রহমান খোকন, আব্দুল বারেক, মিলন খন্দকার ও মোহাম্মদ অহিদুল ইসলাম (ওয়াহিদ)।
এ ছাড়া সদস্য পদে রয়েছেন ১৭ জন। তারা হলেন–আব্দুল হাই পল্লব, মো. শামসুল হক নীলু, মো. মনির হোসেন খান, মো. ফারুক আহমেদ (সাধু), ছিদ্দিক মিয়া, মো. আহাদ উল্লাহ, মো. শরিফ হোসেন, মো. মনির হোসেন, মোস্তফা কামাল, মো. আনোয়ার হোসেন, মো. শরিফ হোসেন (সুজন), মো. ওমর ফারুক ভুইয়া, মো. রফিক মিয়া, মো. ইসমাইল মিয়া, এ বি পারভেজ, মো. নুরুল হুদা ও মো. সুফিয়ান।


