যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়লার গাড়িটি ওই সময় চালকের সহকারী চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে।

ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়ার পশ্চিম চোখরায়। তার বাবার নাম আবুল হাশেম। ইকবাল পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার একটি ছেলে রয়েছে।

ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ইকবাল হোসেন যাত্রাবাড়ীতে একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। এদিন রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।’

ময়লা বহনকারী গাড়িটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad