যশোরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত
সড়ক দুর্ঘটনার প্রতীকী চিত্র। ছবি: এআই/টাইমস
Advertisement
Advertisement

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) এবং তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫) প্রাণ হারান।

স্থানীয়রা জানান, ওই এলাকা দিয়ে ভারী যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার মোড় সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা প্রতিরোধে সেখানে দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সড়ক সংস্কারের দাবি জানান তারা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল। পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’ বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad