মাগুরায় সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

মাগুরায় সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরায় সালিশ বৈঠকে বাদশা মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তারই জেরে পরদিন দুপুরে মীমাংসার জন্য সালিশ ডাকা হয়। সালিশ বৈঠকে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন

মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস জানান, ‘হাতুড়ি দিয়ে মাথা এবং মুখে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘সালিশি বৈঠককে কেন্দ্র করে এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাইনি।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad