যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক নিহত

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যানচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই রিকশাচালকের নাম বাবুল হাওলাদার সাগর (৪৫)।

বুধবার ভোর সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সাগরের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। বাবার নাম আজিজ হাওলাদার। তারা যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় থাকতেন।

তার রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে সাগরের অটোরিকশায় করে তিনি যাত্রাবাড়ী গিয়েছিলেন মালামাল নিয়ে। এরপর ওই রিকশাতেই আবার ফিরছিলেন। কাজলা টোলপ্লাজা বরাবর রাস্তায় এসে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন চালক। আর রিকশার পেছনে পেছনে হাঁটছিলেন নয়ন।

আরও পড়ুন

তখনই পেছন থেকে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক সাগরের ওপর উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় সেটির চালক। তখন নয়ন নিজেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সাগরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী বিউটি আক্তার জানান, অটোরিকশাটি সাগরের নিজের। ভোর পৌনে ৫টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই তিনি সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর আসে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad