যশোরে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত   

যশোরে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত   
যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলা তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শিষ শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আরাফাত যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সকালে বড় ভাইয়ের সাইকেলে চেপে সে স্কুলে যাচ্ছিল। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) পেছন থেকে সাইকেলে ধাক্কা দিলে আরাফাত ছিটকে সড়কে পড়ে।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা চালককে আটকের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর