যশোরে চালককে হত্যা করে রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা

যশোরে চালককে হত্যা করে রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা
রিকশাচালক আলমগীরের স্বজনদের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে এক চালককে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাত আটটার দিকে যশোর সদরের কানাইতলা ভাটপাড়া এলাকায় একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর সদরের চাঁচড়ার মধ্যপাড়া বড় মাদরাসা এলাকার রজব আলী দরবেশের ছেলে। তিনি ঝুমঝুমপুর শ্মশান-সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী সাজেদা মনি জানান, সন্ধ্যায় ইফতারের পরে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হন তার স্বামী। রাত পৌনে ৮টার দিকে তাকে ছুরি মেরে ভাটপাড়া এলাকায় ইটভাটার রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাজেদা অন্যান্য স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জেনারেল হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আলমগীরের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হুসেন জানান, ছিনতাইকারীরা যাত্রীবেশে আলমগীরের রিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে ভারি কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে রিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad