৪ দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরায় নিখোঁজ কলেজছাত্রীর

৪ দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরায় নিখোঁজ কলেজছাত্রীর
নিখোঁজ কলেজছাত্রী সামিয়া আফরিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চার দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরায় নিঁখোজ কলেজছাত্রীর। সামিয়া আফরিন (১৯) নামে ওই কলেজছাত্রী গত ১২ মার্চ সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিঁখোজ হন। পরে তার পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার জানিয়েছে, ১২ মার্চ দুপুর ১২টার দিকে সামিয়া পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সামিয়ার ভাই মো. সালেকিন বলেন, ‘আমার বোন কোথায় আছে বা কী অবস্থায় আছে আমরা জানি না। দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি।’

চারদিনেও সামিয়ার কোনো খোঁজ না মেলায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad