রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২
Advertisement
Advertisement

রাজবাড়ী সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নিতে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়েছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও ট্রাকটি সিরিয়ালে রেখে সেখানে দাঁড়ান। এ সময় একটি মাহেন্দ্র গাড়ি তেল নিচ্ছিল।

হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

মরদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখানেই ময়নাতদন্ত করা হবে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর