জাতীয় নাগরিক পার্টর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ মনে করেন, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয়ের দ্বারপ্রান্তের কাছাকাছি চলে যাবেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘আমরা যেকোনো শংকামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের হবে। ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করবে।’
এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয়ে খবর পাননি জানিয়ে হাসনাত বলেন, ‘দেবিদ্বারের মানুষের কাছে আমার আহ্বান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।’


