মৌলভীবাজার শহরের একটি ভাড়া বাসা থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে শহরের মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার শহরের আধুনিক মৌলভী চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুর থেকে শুক্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে না পেরে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি প্রতিবেশীদের মেয়ের খোঁজ নিতে অনুরোধ করেন। বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায়, জানালা দিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় শুক্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।
পরে পুলিশকে দিলে, মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


