গোপালগঞ্জে বাস চাপায় নবজাতকের মৃত্যু

গোপালগঞ্জে বাস চাপায় নবজাতকের মৃত্যু
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জের গোপীনাথপুরে বাস চাপায় অজ্ঞাত এক নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের পর ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কে বা কারা ওই নবজাতকটিকে গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে রেখে যায়। কারও চোখে পড়ার আগেই যাত্রীবাহী একটি বাস ওই নবজাতককে চাপা দিলে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর