ঢাকার মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে তাদের দুই জনকে আটক করা হয়। আটক দুজনের নাম রিয়াজ এবং আল আমিন।
ঢাকার মৌচাকে সালিশি বৈঠক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য।
সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


