হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো শৈলজুড়া গ্রামের মধু সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। শ্রাবণ সরকার স্থানীয় পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সৌরভ তার ছোট ভাই।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তের পানিতে অসাবধানতাবশত পড়ে যায় দুই ভাই। অনেক খোঁজাখুঁজির পর স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad