শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার দৌলতপুরে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর ৩টায় দৌলতপুর থানার খানপাড়া সিপান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এক ব্যক্তি।

৯৯৯ কলটেকার কনস্টেবল ইয়াসমিন কল রিসিভ করেন। ডিসপাচার এসআই মোস্তাফিজুর রহমান কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ রাখেন।

পুলিশ জানায়, ভিকটিমের বাবা নাইট গার্ডের চাকরি করেন। মা কর্মস্থলে যাওয়ার পর ডিউটি শেষে সকাল সাড়ে ৭টার দিকে নিজ মেয়েকে ধর্ষণ করেন তিনি। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে মারধর করেন।

দৌলতপুর থানা পুলিশ অভিযুক্ত সোহেল খানকে (৫০) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad