মে মাসের প্রথম ৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৯.১ শতাংশ

মে মাসের প্রথম ৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৯.১ শতাংশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মে মাসের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স প্রবাহ ৬১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৪৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে ধারাবাহিক স্থিতিশীলতা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত প্রবাসীরা ২৯ হাজার ৯৪৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৫ হাজার ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ও সামগ্রিক অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad