পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
Advertisement
Advertisement

খাগড়াছড়ির পানছড়ির ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিরার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।

তবে এ বিষয়ে ইউপিডিএফ প্রসিত দলের কোন বক্তব্য পাওয়া যায়নি।

গুলি করে হত্যার তথ্য নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad