মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা
স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম ও সনদ না থাকায় গাংনী শহরের হাসিনা প্রাইভেট হাসপাতালের সব কার্যক্রম ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের নের্তৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টীম এ অভিযান চালায়।

জানা গেছে, হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ২০১৯ সাল থেকে তাদের প্রতিষ্ঠানের সনদ নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে আসছিল। তাছাড়া ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়। এ কারণে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।

পরে মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ। তবে সাধারণ সেবা চালু থাকবে বলে জানানো হয়।

মেহেরপুর সিভিল সার্জন এ কেএম আবু সাঈদ জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হচ্ছে। কোনো অনিয়ম আছে কিনা তা দেখে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিকল্পনা অফিসার একরামুল হক, জেলা সেনেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দীন ও গাংনী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad