ঈদুল আজহাকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঈদের আগের দিন মেহেদি রাঙা হাতের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার দুপুরে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে মিমকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। দুই হাতজুড়ে নিখুঁত মেহেদির নকশা তুলে ধরে তিনি ক্যাপশনে লেখেন, ‘ঈদ গ্লো স্টার্টস উইথ মেহেদি’।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাকে আগাম ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। মেহেদি রাঙা হাতে মিমের উৎসবমুখর উপস্থিতি সামাজিক মাধ্যমে দ্রুতই নজর কাড়ে।
প্রতি ঈদেই বিশেষ সাজ ও উৎসব প্রস্তুতির কারণে আলোচনায় থাকেন মিম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের নান্দনিক রূপেও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
এদিকে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ‘মালিক’। সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মিম। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।


