যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অর্থনীতি শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অর্থনীতি শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রন্ত্রী খলিলুর রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার জাতীয় সংসদে সরকারি দল বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে সই করা এই চুক্তি নিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির ফলে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, ‘রপ্তানি বাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি অর্জনে সরকার অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিডা, বেজা ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।’

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, ইউরোপ ও আমেরিকার প্রচলিত বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের উদীয়মান বাজারে বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি বাড়ানো হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিইপিএ এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চলছে। ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ায় আম রপ্তানির উদ্যোগও চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad