মেট্রোলাইনের ওপর ড্রোন, চলাচল বন্ধ ৯ মিনিট

মেট্রোলাইনের ওপর ড্রোন, চলাচল বন্ধ ৯ মিনিট
মেট্রোরেল। ছবি: বাসস
Advertisement
Advertisement

ঢাকার উত্তরা দক্ষিণ ও উত্তরা কেন্দ্র স্টেশনের মধ্যবর্তী এলাকায় মেট্রোলাইনের ওপর একটি ড্রোন পড়ে নয় মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

শনিবার রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, লাইনের ওপর ড্রোন পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ড্রোনটি উদ্ধার করে ট্রেন চলাচল শুরু হয়।

সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর