মেঘনায় অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড

মেঘনায় অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড
মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে অসুস্থ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কোস্ট গার্ড। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে অসুস্থ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে কোস্ট গার্ড।

সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার আখনের ঘাটসংলগ্ন এলাকায় ‘এমভি রাজারহাট-বি’ লঞ্চে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সকাল ১০টায় উন্নত চিকিৎসার জন্য এক ব্যক্তি তার ভাগনিকে নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা দেন।

বেলা ১টার দিকে লঞ্চটি হাইমচর এলাকায় পৌঁছালে ওই নারীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে তার মামা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান।

আরও পড়ুন

সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডার নিয়ে ট্রলারে করে দ্রুত চলন্ত লঞ্চটিতে পৌঁছায়। পরে তারা ওই নারীকে জরুরি চিকিৎসা দেন।

এরপর কোস্ট গার্ডের বোটে করে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ড জানায়, জনসেবায় তাদের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর