মুশফিকের শততম টেস্টে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

মুশফিকের শততম টেস্টে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেই এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার শততম টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে এসেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। সর্বশেষ জুনের শ্রীলংকা সফরে কলম্বো টেস্টে খেলেছিলেন এবাদত। ঘরের মাঠে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর একাদশে ফিরলেন খালেদ। দুটি বদল এসেছে আইরিশদের একাদশেও।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, এবাদত হোসেন  ও খালেদ আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমিচায়েল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, গাভিন হোয়ে, ম্যাথু হামফ্রেস ও স্টিভেন ডোহেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad