মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ

মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘমেয়াদি তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তাকে এ তাগাদা দেওয়া হয়েছে।

রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করে এ নির্দেশ দেন।

এর আগে, গত বছরের ২ অক্টোবর একই মামলায় দীর্ঘ সাত বছর পর পুনঃতদন্তের আদেশ দেয় আদালত। ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলাটি প্রথমে পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে খারিজ হয়ে যায়।

মামলার বাদী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালালেও সে সময় ভয়ের কারণে কেউ মামলা করার সাহস পাননি। ঘটনার দুই দিন পর তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন

পরে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে পুলিশ প্রতিবেদন জমা দিলে মামলাটি খারিজ করে আদালত। এরপর তিনি জেলা জজ আদালতে রিভিশন আবেদন করেন জানিয়ে বলেন, দীর্ঘ ছয় থেকে সাত বছর মামলাটির শুনানি হয়নি। উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে রিভিশন মামলার শুনানি শেষে আদালত পুনঃতদন্তের আদেশ দেন জানান তিনি।

মামলার নথিতে বলা হয়, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ছয় নেতা আহত হন। বহরের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে বিএনপির শীর্ষ নেতারা চট্টগ্রাম নগরে ফিরে আসেন। পরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হামলার বিস্তারিত তুলে ধরেন তারা। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad