প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে এস এম মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের অভিপ্রায় অনুযায়ী এস এম মিজানুর রহমানকে তার একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) পদে বহাল থাকা পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।


