মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ পাস

মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ পাস
এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষকেরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ৫০ জনের জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন জিপিএ-৫ অর্জন করেছে।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই ক্যাডেট কলেজটি সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও একাডেমিক সুনামের জন্য পরিচিত। একাগ্র অধ্যবসায় ও অনুশাসনের মাধ্যমেই প্রতিবছর জাতীয় পর্যায়ে ভালো ফল উপহার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

কৃতিত্বপূর্ণ এই অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

তিনি সংশ্লিষ্ট সকল ক্যাডেট, শিক্ষক ও অভিভাবককে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad