মিয়ানমারে ৬০০ বস্তা সিমেন্ট পাচারের সময় আটক ৮

মিয়ানমারে ৬০০ বস্তা সিমেন্ট পাচারের সময় আটক ৮
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।

এসময় সন্দেহজনক একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা তিন লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকেও আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দ করা সিমেন্ট পাচারকাজে ব্যবহৃত নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর