প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ নিজ দপ্তর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হওয়া কর্মকর্তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন আনা হলো।

এর আগে নতুন সরকার গঠনের আগের তিন দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদের কর্মকর্তা নিজ উদ্যোগে সরে যান। তারা হলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। পরে চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। তিনি এর আগে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সচিবালয় সূত্র জানায়, প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। খালি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি সচিব পদে নতুন নিয়োগ দেওয়া হতে পারে। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কয়েকজন সচিবের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। মাঠ প্রশাসনে জেলা প্রশাসকসহ (ডিসি) গুরুত্বপূর্ণ কয়েকটি পদেও রদবদলের সম্ভাবনা রয়েছে।

ক্ষমতাসীন বিএনপির ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ গড়তে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতির একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর