মিয়ানমারে পাচারের সময় খাদ্যদ্রব্যসহ আটক ১২

মিয়ানমারে পাচারের সময় খাদ্যদ্রব্যসহ আটক ১২
মিয়ানমারে পাচারকালে জব্দ করা খাদ্যদ্রব্য এবং ১২ পাচারকারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মিয়ানমারে বিপুল পরিমাণ বাংলাদেশি খাদ্যদ্রব্য পাচারের সময় ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩১ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের খাদ্যদ্রব্য জব্দ করা হয়।

বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪টা হতে মধ্যরাত ২টা পর্যন্ত কোস্ট গার্ড নোয়াখালীর হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে  বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য তোলা ২৪৭ বস্তা হলুদ, ২৩৩ বস্তা মাসকালাই ডাল এবং ৩২ বস্তা কাঠ বাদাম জব্দ করা হয়। একই সঙ্গে ফিশিং বোটে থাকা ১২জন পাচারকারীকে আটক করা হয়।

কমান্ডার সিয়াম-উল-হক জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad