রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব দেওয়ার আহ্বান চসিক মেয়রের

রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব দেওয়ার আহ্বান চসিক মেয়রের
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের অর্থনীতি স্বনির্ভর করতে এবং উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে সবাইকে রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

বুধবার সকালে নগরীর একটি হোটেলে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মেয়র।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান, কর অঞ্চল-১ এর কমিশনার মো. আবুল কালাম আজাদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট কমিশনার মো. ফজলুল হক, কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।

মেয়র বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের নেতৃত্বে ১৯৯১ সালে ভ্যাট চালু হয়। তিন দশক পর দেখা যায়, সেই সিদ্ধান্ত বাংলাদেশের রাজস্ব খাতকে যে শক্ত ভিত্তি দিয়েছে, তা এখন জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ।

আরও পড়ুন

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট কর আদায়ের প্রায় ৩৮ শতাংশই আসে ভ্যাট থেকে, যা একক সূত্র হিসেবে সর্বোচ্চ রাজস্ব অবদান। শুধু তাই নয়, অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে ভ্যাটই এখন সরকারের উন্নয়ন বাজেট বাস্তবায়নের অন্যতম প্রধান অর্থনৈতিক হাতিয়ার।

সভায় স্বাগত বক্তব্যে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিভিন্ন দিক উল্লেখ করেন।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কর জিডিপির অনুপাত ৬ দশমিক ৬৭ শতাংশ, যা সন্তোষজনক নয়। এখান থেকে উত্তোরণের উপায় সম্পর্কে আলোচনা করেন তিনি। রাজস্ব সংগ্রহ ও রাজস্ব প্রদানে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরূত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে শওকত আলী সাদী বলেন, অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে দাখিলপত্র প্রদান, অনলাইনে কর পরিশোধসহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সপ্তাহব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে বুথ স্থাপন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad