চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সাধারণ সম্পাদক মুরাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সাধারণ সম্পাদক মুরাদ
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তর্বর্তী কমিটির বর্ষপূর্তিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২০২৬) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তর্বর্তী কমিটির বর্ষপূর্তিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যরা।

কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে রয়েছেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ।

অন্যদিক যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার জ্যেষ্ঠ রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪-এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের জ্যেষ্ঠ রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের ডিভিশনাল এডিটর সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভির জ্যেষ্ঠ রিপোর্টার আরিচ আহমেদ শাহ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad